৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৮
সিলেট-বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগান এলাকায় ট্রাক চাপায় সিএনজি অটোরিকশা আরোহি স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় আহত হয়েছেন তাদের দুই সন্তান মেহনাজ চৌধুরী (৮), শেহজাদ আহমদ চৌধুরী (৫) ও অটোরিকশা চালক গুরুতর আহত হন।
জানা যায়, সোমবার বিকেলে স্ত্রী ও সন্তানদের নিয়ে বিমানবন্দর এলাকায় বেড়াতে গিয়েছিলেন নগরীর কাস্টঘর এলাকার বাসিন্দা ফয়সাল চৌধুরী (৪২)। সন্ধ্যায় মালনীছড়া চা বাগানের সামনে তাদের অটোরিকশাকে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক। এতে গুরুতর আহত হন ফয়সাল চৌধুরী, তার স্ত্রী ইউসা চৌধুরী, দুই সন্তান ও অটোরিকশা চালক।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর ফয়সাল ও তার স্ত্রী মারা যান। তবে দুই সন্তান ও চালক শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এসএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার পর আম্বরখানা-বিমানবন্দর সড়কে কিছুসময় যান চলাচল বন্ধ ছিলো। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক আটক করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D