২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৮
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) সিলেটের ১৩ শুল্ক স্টেশনের জন্য ৩শ’ একর ভূমি অধিগ্রহণের নীতিগত অনুমোদন হয়েছে বলে জানিয়েছেন সিলেটের কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনার ডা. গোলাম মো. মুনীর। শিগগিরই এর কাজ শুরু হবে বলেও জানান তিনি।
সোমবার সিলেটের কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনার’র সম্মেলন কক্ষে জেলা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপ নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। তিনি আরও বলেন, ‘বাংলাদেশটা আমার, আপনার ও সকলের। এজন্য সবাইকে মিলেমিশে দেশটাকে গড়ে তুলতে হবে।’
‘সরকারী সম্পদ সংরক্ষণ ও সরকারী সম্পদ বৃদ্ধি করতে নিরলস ভাবে কাজ করা জরুরি। জনসচেতনতা সৃষ্টি করে মানুষের মধ্যে দেশ প্রেম জাগানোও দরকার বলেও মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপ সভাপতি শাহ আলম এবং সঞ্চালনা করেন জেলা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপ সাধারণ সম্পাদক মো: বশিরুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপ’র যুগ্ম সম্পাদক সহ-সভাপতি সুব্রত ধর চৌধুরী (পার্থ), অজি মো. কাওসার, অর্থ সম্পাদক মো. ইমদাদ হোসেন, কার্যকরী সদস্য বজলুর রহমান বাবুল, লোকমান আহমদ,সুনীল চন্দ্র দাশ, মো.এহসানুল আজিম লিটন, সিলেট সিটি কর্পোরেশনের ১৭ নং ওর্য়াড কাউন্সিলর ও সাবেক কার্যকরী সদস্য রাশেদ আহমদ, সিলেট জেলা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপ’র সদস্য সৈয়দ সাকিরুজ্জামান, মো: ইলিয়াছ মিয়া, সাবেক সহ-সভাপতি মো: আবুল কালাম, সাবেক অর্থ সম্পাদক হাজী মো: গিয়াস উদ্দিন খন্দকার, মো: বুরহান উদ্দিন, মো: হাফিজুর রহমান, মো: নাছির উদ্দিন, মো: মবশ্বির আলী, মো: আব্দুর রকিব, রাসেন্দ্র পাল, মো: আনোয়ার হোসেন, মিজানুর রহমান সোহেল, আলা উদ্দিন ও মো: শামসুল আলম প্রমুখ।
মতবিনিময় সভায় সিলেট জেলা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপ’র পক্ষ থেকে সিলেটের কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনার ডা. গোলাম মো. মুনীরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D