৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৮
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অপসারণের দাবিতে সংক্ষুদ্ধ ব্যবসায়ী ও এলাকার লোকজন ঝাড়ু এবং জুতা মিছিল করেছেন।
রবিবার দুপুরে উপজেলা সদরে ওই মিছিলটি বের করা হয়।
বেলায়েত হোসেন নামের এক অটো রাইছ মিল মালিককে গতকাল শনিবার রাতে শারীরিক ভাবে ইউএনও কর্তৃক লাঞ্চিত করার জের ধরে ব্যবসায়ী এবং এলাকার স্থানীয় লোকজন সংক্ষুদ্ধ হয়ে রবিবার উপজেলা সদরে তার অপসারণের দাবিতে ওই মিছিলটি বের করা হয়।
প্রত্যক্ষদর্শী ও লাঞ্চিতের শিকার ব্যবসায়ী বেলায়েত হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্ণেন্দু দেব তার নিজ বাসার পাশে ব্যাট খেলার মাঠে ডেকে নেন সদরের ব্যবসায়ী বেলায়েত হোসেনকে। এরপর অটো রাইছ মিলের পাশে বালু রাখার কাজে বাধা দেয়া হয়েছে কী না জানতে চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েতকে চর থাপ্পর মারতে থাকেন।
এদিকে ব্যবসায়ী বেলায়েতকে চর থাপ্পর মেরে লাঞ্চিত করার খবর জানাজানি হলে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন সংক্ষুদ্ধ হয়ে রবিবার দুপুরে ইউএনও’র অপসারণের দাবিতে ঝাড়ু ও জুতা মিছিল বের করে সদর বাজার এবং উপজেলা সদরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হন।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়ে সংক্ষুদ্ধ লোকজনের উদ্দ্যেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, ওসি শ্রী নন্দন কান্তি ধর, উপজেলা সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী মর্তুজা ও শারীরিক লাঞ্চনার শিকার ব্যবসায়ী বেলায়েত হোসেন প্রমুখ।
ব্যবসায়ী বেলায়েত হোসেন জানান, ইউএনও স্যার আমাকে অন্য লোক দিয়ে ডেকে নিয়ে প্রথমে জানতে চেয়েছেন কোন দিকের মিলটি আমার, এরপর তিনি জানতে চান আমি বালু রাখার কাজে বাধা দিয়েছি কীনা, আমি বাধা দেইনি বলার সাথে সাথেই তিনি আমাকে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী জনপ্রতিনিধি ও লোকজনের সামনে এলোপাতাড়ি চর থাপ্পর মারতে থাকেন। তিনি আরো বলেন, আমি ২০ বছর ধরে ব্যবসা করছি, কারো সাথে কোন দিন খারাপ আচরণ করিনি। কিন্তু আমারতো পরিবার পরিজন আছে, আমার আর মান সম্মান রইওলা না।
এ ব্যাপারে বক্তব্য জানতে রবিবার বিকেলে একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্ণেন্দু দেব এর সরকারি মোবাইল ফোনে কল করলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর কোন বক্তব্য নেয়া যায়নি।
পরবর্তীতে সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. আবদুল আহাদের নিকট এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি রবিবার বিকেলে বলেন, তাহিরপুরের ইউএনও’র ব্যাপারে এরকম একটা অভিযোগ শুনেছিলাম, পরে তাকে (ইউএনও) জিজ্ঞাসা করলে আমাকে জানায় এরকম একটা ভুল বোঝাবুঝি হয়েছিলো তা নাকী সমাধান হয়ে গেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D