দাবি আদায়ে আলোচনা ও আন্দোলন অব্যাহত থাকবে : ঐক্যফ্রন্ট

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০১৮

দাবি আদায়ে আলোচনা ও আন্দোলন অব্যাহত থাকবে : ঐক্যফ্রন্ট

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ শেষে বেরিয়ে এসে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা ড. কামাল হোসেনের বাসায় প্রেস ব্রিফিং করেছেন।

রাত পৌনে ১১টার দিকে ওই ব্রিফিংয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন বলেছেন, আমরা আমাদের দাবির কথা বলে এসেছি। প্রধানমন্ত্রী তার কথা বলেছেন। আমরা তার কথা শুনেছি। পরবর্তীতে আরো আলোচনা হবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা সংলাপে অংশ নিয়েছি। তবে আলোচনা যতটুকু হয়েছে তাকে আমি ও আমার দল বিএনপি আমরা সন্তুষ্ট নই।’

তিনি আরো বলেন, একদিনে সব দাবি আদায় হবে না, আমাদের আলোচনা অব্যাহত থাকবে।

আ স ম আব্দুর রব বলেছেন, আমাদের দাবি আমরা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি, এখন মানা না মানার ব্যাপার তাদের। আমাদের দাবি আদায়ে আলোচনা ও আন্দোলন অব্যাহত থাকবে।