|
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৮
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘শিগগিরই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে সিলেট সিটি করর্পোরেশনের আওতায় নিয়ে আসা হবে। সিলেট নগরীর মতো এই ক্যাম্পাসেও সকল ধরনের উন্নয়ন কার্যক্রম আমরা হাতে নিব। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে শিগগির সোলার সিস্টেমের মাধ্যমে আলোকিত করা হবে।’ বুধবার বিকেলে উপাচার্যের কনফারেন্স রুমে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাতকালে এ আশ্বাস দেন তিনি।
এসময় উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮৭ শতাংশ শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা শহরে বসবাস করেন। অথচ আমাদের বিশ্ববিদ্যালয় সিটি করর্পোরেশনের বাইরে।
তিনি আরো বলেন, আমরা বিশ্ববিদ্যালয় ও সিলেট নগরীর উন্নয়নে যৌথভাবে কাজ করব। ক্যাম্পাস ও শহরের পরিবেশ কীভাবে সুন্দর রাখা যায় সেই লক্ষ্যে একসাথে কাজ করে যাব।
সৌজন্য সাক্ষাতকাল অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, শিক্ষক সমিতির সভাপতি হাসানুজ্জামান শ্যামল, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ, ফিজিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ কবীর, অ্যাপ্লায়েড সায়েন্সের ডিন অধ্যাপক ড. মোকিত মোহাম্মদ মোকাদ্দেস, স্যোশার সায়েন্সের ডিন অধ্যাপক ড. আব্দুল গণি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্টের ডিন অধ্যাপক ড. মোছাদ্দেক আহমেদ চৌধুরী, রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D