খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে সুনামগঞ্জ বিএনপির গণঅনশন

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৮

খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে সুনামগঞ্জ বিএনপির গণঅনশন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে সুনামগঞ্জের অনশন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা সাবে হুইফ অ্যাডভোকেট ফজলুল হক আসফিয়া, সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, আকবর আলী, আ ত ম মিসবাহ, অ্যাড. শেরেনূর আলী, নাদীর আহমদ, নুরুল ইসলাম সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মোনাজির হোসেন সুজন, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েস, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক কামরুল ইসলাম রাজু, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক একে সোহাগ প্রমুখ।

বক্তারা বলেন, কোন কারণ ছাড়াই কেগম খালেদা জিয়াকে জেলে আটকে রাখা হয়েছে। ফরমাইশি রায়ের মাধ্যমে সাজা বাড়িয়ে অবিচারের দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে।

বক্তারা বলেন, দেশের মানুষ জেগে উঠেছে, তাই সরকার বাধ্য হয়েছে সংলাপে বসতে। অভিলম্বে খালেদা জিয়োকে মুক্ত করে সহায়ক সরকারের অধীন নির্বাচন দেয়ার আহবান জানান তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট