৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৮
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভের প্রস্তুতিকালে আটক জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ ৮ নেতাকর্মীকে কারাগারে প্ররণের নির্দেশ দিয়েছেন আদালত।
অন্য ৭ জন হলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক আলী হোসেন বাচ্চু, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান , জেলা বিএনপির কার্যকরি কমিটির সদস্য শেখ মঈন উদ্দিন, আকবর আলী ও সজীব।
বুধবার (৩১ অক্টোবর) তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ (মামলা নং-৪৫)। পরে তাদের আদালতে নেয় পুলিশ। আদালেতে আসামীপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত জামিন মঞ্জুর না করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আদালত পুলিশের ইন্সপেক্টর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজার রায়ের প্রতিবাদে চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভের প্রস্তুতিকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ ৮ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D