৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৮
এসডিসি-সমষ্টি প্রকল্প ও এসিআই অ্যানিম্যাল হেলথ এর যৌথ উদ্যোগে স্থানীয় পর্যায়ে উন্নত জাতের হাঁসের বাচ্চার চাহিদা পূরণের লক্ষ্যে ৬নং ফতেপুর ইউনিয়নের দেওয়ানেরগাঁও-এ হাঁসের বাচ্চা উৎপাদনের লক্ষ্যে পরীক্ষমূলকভাবে ৪টি ইনকিউবেটর স্থাপন করা হয়। এতে উন্নতজাতের হাঁসের বাচ্চার দাম যেমন কমে আসবে তেমনি করে হাঁস পালনের সাথে সংশ্লিষ্ট নারীরা উৎসাহ পাবে।
এ অঞ্চলের হাঁস পালনের সাথে সংশ্লিষ্ট উপকারভোগীরা মূলত সুনামগঞ্জের দিরাই ও শাল্লা এলাকার হ্যাচারী হতে হাঁসের বাচ্চা সংগ্রহ করে থাকতেন। এসকল অঞ্চল থেকে হাঁসের বাচ্চা ক্রয়ের ফলে দেখা যেত যাতায়ত ব্যবস্থার কারনে অনেক সময় হাঁসের বাচ্চা আনার পর মারা যাওয়ার পাশাপাশি গুনগত ও মানসম্মত বাচ্চার প্রাপ্ততা নিশ্চিত করা সম্ভব হতনা। অন্যদিকে দেখা যেত উপকারভোগীদের বাজার দর এর চাইতে অনেক বেশি দামে বাচ্চাগুলো ক্রয় করতে হতো।
উল্লেখ্য যে, হাঁস পালনের ক্ষেত্রে তিনটি বিষয়কে সামনে রেখে এসডিসি-সমষ্টি প্রকল্প (আইডিয়া) তাদের কার্যক্রম বাস্তাবায়ন করে যাচ্ছে যেগুলো হচ্ছে: উন্নত জাতের হাঁসের সহজলভ্যতা নিশ্চিতকরণ, হাঁসের মৃত্যু হার কমানো ও সারা বছর হাঁস পালনের ক্ষেত্রে উপকারভোগীদের কারিগরি প্রশিক্ষণের পাশাপশি উৎসাহ প্রদান। এসিআই-অ্যানিম্যাল হেলথ এর সিলেট বিভাগের জোনাল ম্যানেজার সাইফুল আলম বলেন, কাজটি সফল হলে স্থানীয় পর্যায়ে উন্নত জাতের হাঁসের বাচ্চার চাহিদা পূরণ করার পাশাপাশি ডিম উৎপাদন বৃদ্ধি পাবে।
সমষ্টি প্রকল্পের সিলেট অঞ্চলের রিজিওন্যাল প্রোগ্রাম ম্যানেজার আব্দুল মালেক খাঁন বলেন, পরীক্ষামূলকভাবে যেসকল ইনকিউবেটর স্থাপন করা হয়েছে তা সফল হলে এ অঞ্চলের হাঁস পালনকারীরা স্বল্পমূল্যে হাঁসের বাচ্চা ক্রয় করার পাশাপাশি পারিবহন জনিত কারনে হাঁসের বাচ্চার মৃত্যুহার কমে আসবে। উক্ত কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, সমষ্টি প্রকল্পের মনিটরিং অফিসার জামাল হোসেন, প্রকল্প ম্যানেজার আমিনুর রহমান, ডা. সাহাবুদ্দিন আহমেদ, এলএসপি শাহাবউদ্দিন, এসসিএ মনোয়ারা আক্তার মিলা, জাহিদুল ইসলাম ভূঁইয়া ও শ্যমেলেন্দু দে প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D