৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ‘সংলাপ, আন্দোলন, নির্বাচন একসাথে চলবে বলে জানিয়েছেন।’
তিনি বলেন, ‘এতদিন যাবত যে কৌশল নিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি সেটি ফলপ্রসূ হয়েছে। সরকার সংলাপ করতে সম্মত হয়েছে। দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দলের মন্ত্রীরা সংলাপে নাকোচ থাকলেও এখন তারা দেশের মানুষের মনের কথা উপলদ্ধি করায় তাদেরকে ধন্যবাদ জানাই।’
বুধবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
সংলাপে ৭ দফার আলোকেই আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, ‘সংলাপ আন্দোলন নির্বাচন একসাথে চলবে। যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
বুধবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি ১২ টা পর্যন্ত পালন করা হয়।
মানববন্ধনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা অংশ উপস্থিত আছেন। মানববন্ধনে অংশ নিতে সকাল সাড়ে ৯টা থেকেই আসতে শুরু করেন নেতাকর্মীরা। খণ্ড খণ্ডভাবে জড়ো হয়ে প্রেসক্লাবের সামনের সড়কে নানা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।
এদিকে, সকাল ৯টা থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের কর্মসূচি বর্জন করেছে বিএনপিপন্থীদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। নেতারা সুপ্রিম কোর্ট আইনজীবী ভবন থেকে আদালতে প্রবেশের ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। এ কর্মসূচি চলবে দুপুর ১টা পর্যন্ত।
অন্যদিকে, সরকারপন্থী আইনজীবীরা এর বিপক্ষে অবস্থান নিয়ে আদালত চত্বরে মিছিল করছেন। সেখানে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

মঙ্গলবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেছেন হাইকোর্ট। সেইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মামলার অন্য আসামিদের ১০ বছরের সাজা বহাল রয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগের দিন সোমবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতের বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D