৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৮
২৯ অক্টোবর ২০১৮, সোমবার : জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে মতামত জানতে চান প্রধানমন্ত্রী।
সোমবার মন্ত্রিসভার সদস্যদের মতামতের ভিত্তিতে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রী সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রবিবার জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে অর্থবহ সংলাপের জন্য প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেন ড. কামাল হোসেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই আলোচনায় বসার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে ড. কামাল হোসেন উল্লেখ করেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এক দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের স্বাধীনতা।’
এর আগে জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী চাইলে অনলাইনে তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এমন প্রস্তাব রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও’র সংশোধনী খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এছাড়া আরপিও’র খসড়ায় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধানও রাখা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আরপিও সংশোধনী খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে এ বিষয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
তিনি জানান, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার ও অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান রাখা হয়েছে। আরপিও সংশোধনীটি অধ্যাদেশের মাধ্যমে কার্যকর হবে।
ইভিএম ব্যবহার নিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ইভিএম নিয়ে জনগণের মনে অহেতুক ভীতি আছে। এ বিষয়ে বলতে পারি, কোনো ইভিএম মেশিনের নেটওয়ার্ক ব্যবস্থা থাকবে না। তাই এটিকে হ্যাকড করার কোনো সুযোগ নেই। এছাড়া ভোট দিতে গিয়ে কোনো নাগরিক যাতে প্রতারিত না হয় ইভিএমে সে নিশ্চয়তা থাকবে।’
মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘নির্বাচনে কত জায়গায় ইভিএম ব্যবহার করা হবে তা নির্বাচন কমিশন নির্ধারণ করবে।
অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘প্রার্থীরা আগে হাতে হাতে মনোনয়নপত্র জমা দিতেন। আরপিও সংশোধনী প্রস্তাবের ১২(৩) ধারায় উল্লেখ করা আছে, এখন থেকে তারা অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। কোনো প্রার্থী ঋণ খেলাপি আছে কি না সেটাও একদিনের মধ্যে ক্লিয়ারেন্স পাওয়া যাবে।’
এছাড়া মন্ত্রিসভায় সোমবার বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইন ২০১৮-এর খসড়ার নীতিগত অনুমোদন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারো বিশ্ববিদ্যালয় আইন ২০১৮-এর খসড়ার নীতিগত অনুমোদন, জাতীয় তথ্য যোগাযোগ ও প্রযুক্তি নীতিমালা ২০১৮-এর খসড়া অনুমোদন, জাতীয় টেলিযোগাযোগ নীতিমালা ২০১৮-খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D