৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৮
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা, বঙ্গবন্ধু লেখক ও সাংবাদিক ফোরাম ইউকে’র সভাপতি আইনজীবী ও রাজনীতিবিদ মুহাম্মদ মনির হোসাইন।
রোববার দুপুরে নগরীর একটি হোটেলে সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এই অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, ‘বিগত নির্বাচনে ও আমি মনোনয়ন চেয়েছিলাম পাইনি। আমি দীর্ঘ দিন থেকে এলাকার মানুষের সাথে উন্নয়ন কর্মকান্ডসহ আওয়ামী লীগের সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছি। এক্ষেত্রে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিলেই কেবল এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি, তবে বিদ্রোহী হবেন না।’
মতবিনিময়ে তিনি তিনি তার অতীত কর্মকান্ড তুলে ধরেন। একই সাথে নিজের জন্মভূমির মানুষের কল্যাণে দীর্ঘ দিন থেকে এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন বলেও জানান। তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের উন্নয়ন অগ্রযাত্রায় আজীবন কাজ করে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন।
মহান মুক্তিযুদ্ধের বীর শহীদান, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর পবিারবর্গ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা, জাতীয় ৪ নেতাসহ সিলেেেটর জাতীয় নেতৃবৃন্দেন রুহের মাগফেরাত কামনা করেন। তিনি সাংবাদিকসহ সকল মহলের সহযোগিতা কামনা করেন।
মত বিনিময়কালে উপস্থিত ছিলেন শাহ খুররম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম,সমাজসেবী নোমান হোসেন হায়দরী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শাহ কয়েস চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল কাইয়ূম, সাঈদ চৌধুরী, যুবনেতা খলিল আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D