১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৮
অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস্-উল ইসলাম বলেছেন, ‘অগ্রণী ব্যাংক দেশের মধ্যে সর্বপ্রথম সিঙ্গেল ডিজিট ইন্টারেস্টে ঋণ প্রদান শুরু করেছে। বর্তমানে আমরা ৯% ইন্টারেস্টে ব্যবসায়ীদের ঋণ প্রদান করছি। তিনি বলেন, অগ্রণী ব্যাংকে তারল্যের কোন ঘাটতি নেই। সিলেটের অনেকগুলো বৃহৎ প্রতিষ্ঠানে অগ্রণী ব্যাংকের বড়ধরণের বিনিয়োগ রয়েছে। নারী উদ্যোক্তাদের উন্নয়নে অগ্রণী ব্যাংক নারীদেরকে জামানত ছাড়া ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে। এছাড়াও অগ্রণী ব্যাংকের লালদীঘিরপাড় শাখায় ইসলামী উইন্ডো রয়েছে, যার মাধ্যমে শরীয়াহ্ ভিত্তিক সেবা প্রদান করা হচ্ছে।’ তিনি জানান, সময়মতো ঋণ পরিশোধ করলে অগ্রণী ব্যাংক ইন্টারেস্টের উপর ১০ শতাংশ রিবেট দিয়ে থাকে।
রোববার দুপুরে সিলেট চেম্বার কার্যালয়ে মতবিনিময় সভায় অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে তিনি আরও বলেন, ‘অগ্রণী ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তিনি জানান, বর্তমান সরকার সিলেটকে অর্থনৈতিকভাবে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। সিলেটে বর্তমানে বিনিয়োগের অনেকগুলো ক্ষেত্র সৃষ্টি হয়েছে। সিলেটের কোম্পানীগঞ্জে হাই-টেক পার্ক ও শেরপুরে শ্রীহট্ট ইকোনমিক জোন স্থাপিত হচ্ছে। এসব ক্ষেত্রতে বিনিয়োগে অগ্রণী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক জাকিয়া বেগম, ডিজিএম মোঃ আব্দুল লতিফ, মোঃ আজিজুল হক, মোঃ আশেক এলাহী, মোঃ মসিউর রহমান, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক ও ব্যাংক, ইন্সুরেন্স সাব কমিটির আহবায়ক জিয়াউল হক, পরিচালক আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, আব্দুর রহমান, অগ্রণী ব্যাংকের এজিএম আবুল মনসুর আহমদ, মোর্শেদা আক্তার, ব্যবস্থাপক মোঃ ছামিনুর রহমান, মোঃ ওলিউর রহমান, মোঃ মাসুক মিয়া, শেখ মোঃ মঈনুদ্দিন নুমান, সিলেট চেম্বারের সদস্য আহমদ রশিদ চৌধুরী, জাহানারা ইয়াসমিন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D