জনগণের ঐক্য দেখে সরকার ভীত : সুলতান মনসুর

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৮

জনগণের ঐক্য দেখে সরকার ভীত : সুলতান মনসুর

চট্টগ্রাম: জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর বলেন, আজকের সমাবেশ থেকে বুঝা যায়। সরকার ভীত। ঐক্যবদ্ধ ক্ষমতার ঐক্যবদ্ধ নয়। এই ঐক্যবদ্ধ ঘরে, ঘরে । ঐক্যবদ্ধ গ্রামে, গ্রামে। জনেজনে ঐক্যদ্ধ।

শনিবার চট্টগ্রামে নসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে ঐক্যফ্রন্টের জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয়, তাজউদ্দিনের আওয়ামী লীগ নয়, মওলানা ভাসানির আওয়ামী লীগ নয়। বর্তমান আওয়ামী লীগ লুটপাটের আওয়ামী লীগ।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা: শাহাদত হোসেনের সভাপতিত্বে জনসভায় গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, জেএসডির সভাপতি আ সম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা:জাফরুল্লাহ চৌধুরী

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু, কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, জেএসডির সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো:শাজাহান, মীর নাসির, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, আবুল খায়ের ভূইয়া, গোলাম আকবর খন্দকার, সুকোমল বড়ুয়া ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা সুলতান মোহাম্মদ প্রমুখ উপস্থিত আছেন।