ছাতক থানার আতিকুর রহমান সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৮

ছাতক থানার আতিকুর রহমান সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে সম্মাননা স্মারক ও সনদপত্র পেয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান। আইন-শৃংখলা নিয়ন্ত্রণে নৈপুণ্য এবং সর্বোচ্চ মাদকদ্রব্য উদ্ধারে নেতৃত্ব প্রদান ও দিকনির্দেশনার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেয়া হলো।

সোমবার সুনামগঞ্জ জেলার পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক অপরাধ ও কল্যাণ সভায় পুলিশ সুপার বরকতুল্লাহ খান এ সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। এ সময় সুনামগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এক বিবৃতিতে আতিকুর রহমান জানান, এই অর্জন আমার একার নয়, থানার অন্যান্য অফিসার ফোর্সরা আন্তরিকভাবে কাজ করার জন্যই তা সম্ভব হয়েছে। এর জন্য তিনি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট