৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৮
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ নেতাকর্মীদের নিয়ে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন তিনি।
হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, প্রতিবারের মতো এবারও সনাতন ধর্মাবলম্বীদের উৎসব হিন্দু মুসলমানদের মিলন-মেলায় পরিণত হয়েছে। দেশে অন্যায়-অবিচার নির্যাতন চলছে উল্লেখ করে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, অসুর যতই শক্তিশালী হোক তাকে বধ করে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিএনপির মহাসচিব বলেন, ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিনগুলোতে আমাদের সকলের যে প্রার্থনা সে প্রার্থনা হচ্ছে বাংলাদেশ থেকে অন্যায় চলে যাক, অত্যাচার চলে যাক, নির্যাতন চলে যাক। অসুর সে যতো শক্তিশালী হোক তাকে অবশ্যই আমাদের পরাজিত করতে হবে। আমরা অন্ধকার থেকে আলোয় যেতে চাই। আমরা মুক্ত বাংলাদেশ দেখতে চাই। আমরা সমৃদ্ধ, সম্মিলিত একটা বাংলাদেশ দেখতে চাই।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D