৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৮
বিকেলে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বসতে যাচ্ছেন বিএনপির সিনিয়র নেতারা। সোমবার বিকেল ৪টায় গুলশানে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির কূটনীতিক শাখার একটি সূত্র ও চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, এ বৈঠকের নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এতে গণমাধ্যমের কর্মীদের আমন্ত্রণ জানানো হয়নি।
বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বিদেশি প্রতিনিধি দলের এটি নিয়মিত বৈঠক। তবে আজকের বৈঠকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য নেতাদের সাজার বিষয় ও খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে কূটনীতিকদের জানানো হবে।
এ ছাড়া আগামী নির্বাচন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তার চিকিৎসার অবস্থা, সদ্য গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের বিষয়েও বিদেশি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার কথা রয়েছে।
এ বৈঠকের পর ২০ দলের নেতাদের সঙ্গে বসবে মির্জা ফখরুলের নেতৃত্বাধীন বিএনপির প্রতিনিধিদল। সেখানে ড. কামালের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা, বিএনপির অবস্থানের বিষয়ে জোট নেতাদের সঙ্গে আলোচনা করা হবে।
এর আগে ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর বিদেশি কূটনীতিকদের দলের অবস্থান ও দেশের সমসাময়িক রাজনৈতিক বিষয়ে অবহিত করে বিএনপি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D