কারা ঐক্য ভেঙ্গেছে তা আমরা জানি : মাহী বি চৌধুরী

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৮

কারা ঐক্য ভেঙ্গেছে তা আমরা জানি : মাহী বি চৌধুরী

ড. কামাল হোসেনের বাসার সামনে থেকে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট বি. চৌধুরী, মহাসচিব মেজর মান্নান এবং যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী ফিরে যাওয়ার পর মোটা দাগে প্রশ্ন উঠেছে বৃহত্তম ঐক্য এখন কোন দিকে যাবে?

এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে মাহী বি চৌধুরী বলেছেন, কারা ঐক্য ভেঙ্গেছে তা আমরা জানি। এই ব্যাপারে বিস্তারিত সন্ধ্যা সাড়ে ৬টায় বারিধারার পার্টি অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

তিনি দাবি করেন, ড. কামাল হোসেন অন্যন্য নেতৃবৃন্দরা মাতিঝিলে বৈঠক করলেও তাদেরকে এই ব্যাপারে কিছুই বলা হয়নি।

এর আগে ড. কামাল হোসেনের বাড়ির সামনে থেকে ফিরে যান অধ্যাপক বি. চৌধুরী। শনিবার বিকেল ৩টায় ড. কামালের বাসভবনে দুই নেতার বৈঠক হওয়ার কথা ছিল। সে অনুযায়ী বি, চৌধুরী এসেছিলেন। কিন্তু এসে বাসার দরজা বন্ধ দেখতে পেয়ে চলে যান।

এদিকে সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন আহ্বান করেছে গণফোরাম, ঐক্য প্রক্রিয়া ও বিএনপি। এতে মাহমুদুর রহমান মান্নাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।