৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৮
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, একটা আন্দোলন গড়ে তোলার জন্য যে অভিন্ন দাবি সেটা সন্নিবেশিত করার চেষ্টা করছিলাম। লক্ষ্য নির্ধারণ করার চেষ্টা করছিলাম।
মাহমুদুর রহমান মান্না আরো বলেন, একটা খসড়া অভিন্ন দাবি ও লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসায় অনুষ্ঠিত বৈঠক শেষে এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না।
জাতীয় ঐক্য প্রক্রিয়ার চূড়ান্ত রূপরেখা নির্ধারণে অনুষ্ঠিত ওই বৈঠকে অংশ নেয় বিএনপি, যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়া।
বৈঠকশেষে মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, একটা আন্দোলন গড়ে তোলার জন্য যে অভিন্ন দাবি সেটা সন্নিবেশিত করার চেষ্টা করছিলাম।
লক্ষ্য নির্ধারণ করার চেষ্টা করছিলাম। যাদের যাদের যে সমস্ত প্রস্তাব ছিল সে প্রস্তাবগুলো আমরা সন্নিবেশ করার চেষ্টা করেছি। একটা খসড়া অভিন্ন দাবি ও লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’
মান্না আরো বলেন, ‘আমরা মনে করি এটা একটা খুব বড় রকম অগ্রযাত্রা, আমরা আমাদের মূল দাবি এবং ঘোষণা, লক্ষ্য স্থির করতে পেরেছি। কাল শুধু একটা ফরমালিটির বাকি আছে। শেষ করার পর আমরা আপনাদের সামনে হাজির হব।’
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
প্রধান সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় নেতা ডা. জাহিদ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D