২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮
বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলে বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে লাওসকে ৩-১ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রথম ম্যাচ খেলা ফিলিপাইন। অপর দিকে আসরের টানা দুটি ম্যাচে লাওসের পরাজয়ের সেমি নিশ্চিত হয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলে গ্রুপের শেষ ম্যাচটি নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে। এদিকে গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে এদিন সিলেটের দর্শকেরা দেখেছে ৩টি পেনাল্টির প্রদর্শণ।যদিও এক ম্যাচে তিনটি পেনাল্টি সাধারণত দেখা যায় না। পেনাল্টি থেকে দুটি গোল আদায় করে ফিলিপাইন ও একটি গোল আদায় করে লাওস। এদিকে ম্যাচে নূন্যতম প্রতিরোধ করতে পারেনি লাওস। শরু থেকে তাদের কে চাপে রাখে ফিলিপাইন। যদিও ফিলিপাইন টুর্নামেন্ট খেলতে আসছে তাদের দ্বিতীয় সারির দল নিয়ে । মূল দলের মাত্র ৪-৫ জন খেলোয়াড় রয়েছে এ দলে।
ম্যাচের ৪র্থ মিনিটে কর্ণার পায় লাওস। তবে সেখান থেকে কোন সুবিধা আদায় করতে পারেনি তারা।ম্যাচের ১২ মিনিটে দারুণ এক সুযোগ মিস করে ফিলিপাইন।হিকারো মিনিঘিসির নেয়া কর্ণার থেকে হেড করেন বাহাদোরান মিসিকা তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়।
পরের মিনিটেই আবার ডান প্রান্ত থেকে মিনিঘিসি ক্রস করেন। তার কাছ থেকে বল পেয়ে শট করেন বাহাদোরান । তবে কর্ণারের বিনিময়ে তা রক্ষা করেন গোল রক্ষক সায়মানোহা।
১৬ মিনিটে ফ্রি-কিক থেকে ফিলিপাইনের মিডফিল্ডার মিনিঘিসি বারের অনেকটা উপর দিয়ে শট করেন।
২৩ মিনিটে ম্যাচের প্রথম গোল পেতে পারতো ফিলিপাইন। বল নিয়ে প্রতিপক্ষের বিপদসীমায় ঢুকে পরেন মিনিঘিসি। তবে ডি-বক্সের ভেতর গিয়ে তিনি পড়ে যান।
প্রতিপক্ষে একের পর এক আক্রমণে কোটঠাসা লাওস ৩৯ মিনিটে কাউন্টার এ্যাটাক চালায়। ওয়ান টু ওয়ান পাসে তারা ফিলিপাইনের রক্ষন ভাগ ভেদ করে ডি-বক্সে ঢুকে পড়ে । চান্তাপুনির নেওয়া শটটি গোল রক্ষক বিচক্ষণতার সাথে প্রতিহত করেন।
৪২ মিনিটে বেডিস জোভানকে ডি-বক্সের ভেতর অবৈধ ভাবে ফাউল করেন লাওসের মিড ফিল্ডার কাহারান । রেফারি পেনাল্টির জন্য নির্দেশ দেন। সেখান থেকে গোল করেন জোভান।
এর পরের মিনিটে নিজের ও দলের স্কোর লাইন দ্বিগুন করতে পারতেন জোভান। তবে সেটি না হলে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যেতে হয় ফিলিপাইনকে।
বিরতি থেকে ফিরে ম্যাচে সমতায় ফিরতে পারতো লাওস। জায়াশিটার মাইনাস থেকে দলকে সমতায় ফেরাতে ব্যর্থ হন শকচিন্ডা। ম্যাচের ৫৩ মিনিটে মিনিঘিসির ক্রস থেকে হেড দিয়ে স্কোর লাইন ২-০ করেন ফিলিপাইনের ফরোয়ার্ড গায়োছো।
৮০ মিনিটে ম্যাচে আবারও নাটকীয়তায় ভরে উঠে। পেনাল্টি বক্সের ভেতরে বলে হাত লাগে লাওসের ডিফেন্ডার সউকোনের । ফলে ম্যাচে দ্বিতীয়বারের মত পেনাল্টি পায় ফিলিপাইন। সেখান থেকে গোল করে স্কোর লাইন ৩-০ করেন বাহাডোরান।
এর ৭ মিনিট পর ফিলিপাইনের বিপদ সীমানায় লাওসের মিড ফিল্ডার পিটাককে অবৈধভাবে বাঁধা দেন প্রতিপক্ষের রক্ষণ ভাগের খেলোয়াড়। ফলে ম্যাচে তৃতীয় ও নিজেদের প্রথম পেনাল্টি পায় লাওস। সেখান থেকে গোল করে পরাজয়ের ব্যবধান কমান পিটাক।
৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফিলিপাইন । অন্যদিকে বাংলাদেশ থেকে জয় শূণ্য ভাবে ফিরতে হয় লাওসকে । প্রথম ম্যাচে তারা স্বাগতিক ভাংলাদেশের কাছে ১-০ গোলে হারে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D