ছাত্রদল নেতা হোসেন আহমদের উপর ছাত্রলীগের হামলা : ছাত্রদলের নিন্দা

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০১৩

ছাত্রদল নেতা হোসেন আহমদের উপর ছাত্রলীগের হামলা : ছাত্রদলের নিন্দা

২আগস্ট ২০১৩, শুক্রবার  : জাতীয়তাবাদী ছাত্রদল গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মনিরুজ্জামান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমদ গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে ছাত্রলীগ কর্তৃক সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা হোসেন আহমদকে বর্বরভাবে মারধর করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নেতৃদ্বয় বলেন, ছাত্রলীগ সিলেট’সহ সারাদেশে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পুরো দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আর তাদের এই সন্ত্রাসী কার্যকলাপে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বর্তমান অবৈধ সরকার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট’সহ দেশের তৃণমূল পর্যায়ে ছাত্রলীগ সন্ত্রাসীরা লাগামহীন ও বেপরোয়া হয়ে উঠেছে। নেতৃদ্বয় অবিলম্বে হোসেন আহমদের উপর হামলাকারী ছাত্রলীগ নেতাদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

প্রসঙ্গত, গতকাল ১লা আগস্ট বৃহস্পতিবার ছাত্রলীগের নেতৃত্বে একদল সন্ত্রাসী হেতিমগঞ্জ বাজারের একটি রেস্টুরেন্টে নেতাকর্মীদের নিয়ে চা পানরত অবস্থায় ছাত্রদল নেতা হোসেন আহমদের উপর নির্মমভাবে আক্রমণ চালায়। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট