২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৮ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০১৮
মস্কো : বাঁচা-মরার ম্যাচে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়েছে লিওনেল মেসির দল। শেষ ষোলতে তাদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ফ্রান্স। আর্জেন্টিনার হয়ে গোল দুটি করেছেন মেসি ও মার্কোস রোহো। নাইজেরিয়ার হয়ে একমাত্র গোলটি করেছেন ভিক্টর মোসেস।
শেষ ষোলোতে ক্রোয়েশিয়া মুখোমুখি হবে ‘সি’ গ্রুপ রানার্সআপ ডেনমার্কের। আর আর্জেন্টিনা লড়বে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে।
১৫ মিনিটেই লিওনেল মেসির চমৎকার গোলে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে যায়। দুর্দান্ত এক আক্রমণে ম্যাচের ১৫ মিনিটেই বহু আকাঙ্খিত গোলটি পায় আর্জেন্টিনা। মেসির এই গোলটি রাশিয়ার বিশ্বকাপের ১০০তম গোল। এরপর ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নাইজেরিয়ার ভিক্টর মোসেস। আবার ৮৬ মিনিটে মার্কোস রোহোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।
এর আগে মাঝ ফিল্ড থেকে এভার ব্যানেগার দেয়া বল নাইজেরিয়া আক্রমণের ভাগ ভেঙে ডানপাশ থেকে শট দিয়ে গোলজালের বাম পাশে পাঠিয়ে দেন লিওনেল মেসি। সমতায় ফিরতে আফ্রিকার সুপার ঈগল নাইজেরিয়াও প্রাণপণ চেষ্টা করে সফল হয়।
ম্যাচে অবশ্য আর্জেন্টিনার এগিয়ে যেতে খুব বেশি সময় লাগেনি। ম্যাচের ১৪ মিনিটে সময়ের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির চমৎকার গোলে এগিয়ে যায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সতীর্থের ক্রস থেকে পাওয়া বল ধরে মেসি বক্সে ঢুকে চমৎকার শটে বল জালে জড়ান। নাইজেরিয়া গোলরক্ষক ঝাপিয়ে পড়েও শেষ রক্ষা করতে পারেননি। পাশে থাকা এক নাইজেরীয় ডিফেন্ডার শতচেষ্টা করেও রুখতে পারেননি এই বার্সেলোনা ফরোয়ার্ডকে।
দলের প্রয়োজনে মেসি যে ঘুরে দাঁড়াতে পারেন, সেটা তিনি আরেকবার দেখিয়েছেন। শুধু একটি গোল করেননি, বেশ কিছু সুযোগও তৈরি করে দিয়েছেন সতীর্থদের।
এক গোলে এগিয়ে আর্জেন্টিনা দারুণ উজ্জীবিত ফুটবল খেলতে থাকে। সে ধারাবাহিকতায় ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ হাতছাড়া করেন গঞ্জালো হিগুয়েইন। মেসির চমৎকার পাসে বক্সে ঢুকে গোলরক্ষকে একা পেয়েও জালে জড়াতে পারেননি বল।
আর্জেন্টিনার দুর্ভাগ্য ৩৩ মিনিটেও মেসির ফ্রি-কিক থেকে গোল না হওয়া। তাঁর অসাধারণ ফ্রি-কিক সাইডবারে লেগে ফিরে না আসলে গোল হতেও পারতো।
তবে গত দুটি ম্যাচের তুলনায় এদিন আর্জেন্টিনা যে দারুণ খেলছে সেটা বলাই যায়। পুরো ম্যাচে দারুণ আধিপত্য বিস্তার করে খেলেছে মেসির দল।
দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনা ভালোই খেলছিল, কিন্তু মিডফিন্ডার জেভিয়ার মাচেরানোর একটি ভুলে আবার হতাশায় ডুবতে বসেছিল দলটি। বক্সের মধ্যে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজায়। পেনাল্টি থেকে ভিক্টর মসেস গোল করে নাইজেরিয়াকে খেলার সমতায় ফেরান (১-১)।
৮০ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ হাতছাড়া করেন হিগুয়েইন। সতীর্থের ক্রসে গোলরক্ষকের সামনে বল পেয়েও ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন।
তবে ৮৬ মিনিটে সাফল্য পায় আর্জেন্টিনা। ডিফেন্ডার মার্কোস রোহোর লক্ষ্যভেদ করে দলকে ২-১ গোলে এগিয়ে দেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয়ের উল্লাসে মেতে উঠে মেসির আর্জেন্টিনা।
এদিকে ক্রোয়েশিয়া ও আইসল্যান্ডের মধ্যকার অন্য ম্যাচটি ১-২ গোলে জয় লাভ করেছে ক্রোয়েশিয়া। আগেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়া ক্রোয়েটরা নিজেদের শেষ ম্যাচে আইসল্যান্ডকে জিততে না দেয়ায় কেবল আর্জেন্টিনার জয়টা কাজে আসে।
ক্রোয়েশিয়ার জয়ে এদিন একটি করে গোল করেন মিলান বাদেলি ও ইভান পেরিসিচ। আর আইসল্যান্ডের পক্ষে একমাত্র গোলটি করেন জিলফি সিগার্ডসন, পেনাল্টি থেকে।
ক্রোয়েশিয়া এর আগে প্রথম ম্যাচে ২-০ গোলে নাইজেরিয়াকে এবং ৩-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল। আর এদিনের জয়ে গ্রুপ পর্বে পুরো সাফল্য ঘরে তোলে তারা।
এর আগে রাত ৮টায় মুখোমুখি লড়াইয়ে ডেনমার্কের বিপক্ষে গোলশূণ্য ড্র করে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। অপর ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়েছে পেরু।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D