২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০১৮
‘কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আমেরিকা আমাদের জিএসপি (অগ্রাধিকারমূলক বাজার) সুবিধা দেবে না। এ জন্য আমরা এটা এখন আর চাইও না এবং এটা পাওয়ার জন্য চেষ্টাও করি না।’ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এইচ ই হাইরোয়াসু ইজুমি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমেরিকার দেওয়া সব শর্তই আমরা পূরণ করেছি। তারপরও তারা আমাদের জিএসপি সুবিধা দিচ্ছে না। এখন আর আমরা এটা চাইও না। কারণ আমরা কিছুদিন পর উন্নয়নশীল দেশের অন্তর্ভুক্ত হচ্ছি। ফলে আমাদের আর জিএসপি সুবিধার প্রয়োজন হবে না। আমরা এমনিতেই জিএসপি প্লাস সুবিধা পাব।’
২০১৩ সালে বাংলাদেশের জন্য জিএসপি বাতিল করে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন। কারণ হিসেবে শ্রমিকের অধিকারের কথাই উল্লেখ করে যুক্তরাষ্ট্র। তবে এর আগে তাজরীন গার্মেন্টেস অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসে পড়ার ঘটনা ঘটে।
শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়: তোফায়েল
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,‘দেশের মানুষ বুঝতে পেরেছে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে যা অভূতপূর্ব।’
শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি ৫ম পর্বের সুবিধাভোগীদের সনদপত্র গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যব্যে এসব কথা বলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মো. মুজাহীদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচনের প্রাক্কালে শেখ হাসিনা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ। মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, আমরা ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ ও মধ্যম আয়ের দেশে প্রবেশ করেছি। শুধু মধ্যম আয়ের দেশ নয়, আমরা উন্নতশীল দেশে পরিণত হবো।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D