সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ আজ

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৮

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ আজ

২৬ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার : বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালপতাকা প্রদর্শনী কর্মসূচিতে ‘পুলিশী হামলা ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে’ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ করবে সিলেট জেলা ও মহানগর বিএনপি। আজ সোমবার রেজিস্ট্রারি মাঠে বিকাল ৩টায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

উক্ত কর্মসূচীতে সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সিলেটবাসীকে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান সেলিম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট