২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
মায়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব দেশটিতে সফররত আবদুল হামিদকে ফোন করলে রাষ্ট্রপতি এ সহযোগিতা চান। খবর বাসসের
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন টেলিফোনে জানান, ‘সিঙ্গাপুরের প্রেসিডেন্ট টেলিফোনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।’
চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ছয়দিনের সফরে বৃহস্পতিবার সিঙ্গাপুরে পৌঁছান রাষ্ট্রপতি। দেশটির মেরিনা ম্যান্ডারিন হোটেলে অবস্থান করছেন আবদুল হামিদ।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘সিঙ্গাপুরের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ গুরুত্ব দেয়।
আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সিঙ্গাপুর সফরের উল্লেখ করে তিনি বলেন, তার এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
রাষ্ট্রপতি সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় হালিমা ইয়াকুবকে অভিনন্দন জানান এবং আশা করেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে।
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার চোখের চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ছয়দিনের সফরে সিঙ্গাপুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন তার সহকারী প্রেস সচিব ইমরানুল হাসান। চিকিৎসা শেষে আগামী ২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, পুলিশের আইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে চোখ ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন রাষ্ট্রপতি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D