২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৮
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সিলেটের টুকের বাজারের পীরপুরের বাসিন্দা আব্দুস শহীদ (৭০) ও তার স্ত্রী হাসনা ফুল (৬০) এবং মেয়ে আয়শা বেগম (২৬), তাদের আত্মীয় আয়াজুন নেছা (৫০) ও প্রাইভেট কারের চালক ছাব্বির আহমদ (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা প্রাইভেট কারযোগে সিলেট থেকে সুনামগঞ্জে ভার্ড চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন। পথে পাগলাবাজার এলাকায় বিপরীত দিকে আসা একটি বাস প্রাইভেট কারটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাবীবউল্লাহ সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মরদেহ হস্তান্তরের জন্য স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
খবর পেয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকত উল্যাহ খান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, ইউএনও হারুনুর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D