২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগের যে পতন হবে এটা শুধু আমাদের কথা নয়, এটা গোয়েন্দা সংস্থা, সাধারণ মানুষ, এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কথা। ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় না যেতে পারলে পিঠের চামড়া থাকবে না। আওয়ামী লীগ কাউয়ার দল, একটা হাইব্রিড দল। তিনি দলের সাধারণ সম্পাদক হয়ে এসব কথা কিভাবে বলেন? কারণ তিনি জানেন জনগণ ভোট দেয়ার সুযোগ পেলে আওয়ামী লীগের কোনো পাত্তা থাকবে না। এমনকি বহু এমপি-মন্ত্রী আছে যাদের জামানত হারাতে হবে। তারা ২৫-৩০ বেশি আসন পাবে না।
বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জিয়া পরিষদ আয়োজিত ‘বহুদলীয় গণতন্ত্র : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আজকের রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জিয়া পরিষদের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবীর মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, প্রফেসর ড. আবদুল কুদ্দুস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এসএম হাসান তালুকদার ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ।
তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী সংসদে বলেছেন ‘নির্বাচনকালীন সরকার’। অথচ সংবিধানে ‘নির্বাচনকালীন সরকারের’ কথা নেই। প্রধানমন্ত্রী যদি আন্তরিক হয়ে থাকেন তাহলে তার সেই কথা ধরে বলি নির্বাচনকালীন সরকার হলে, সংবিধানে সংশোধনী আনতে হবে। আজকে সংসদে আওয়ামী লীগের দুই তৃতীয়াংশ সদস্য আছেন। সংসদে তারা চাইলে সংশোধনী আনতে পারেন। তবে প্রধানমন্ত্রী বলেছেন ‘নির্বাচনকালীন সরকার’। কিন্তু সেখানে অবশ্যই উল্লেখ থাকতে হবে ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার’।
তিনি আরও বলেন, যদি এই সংবিধানে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা সংশোধনীর মাধ্যমে এনে নির্বাচন হয়, তাহলে সংবিধান মোতাবকই নির্বাচন হবে। আর যদি তারা এটা না করে তাহলেও বাংলাদেশে উদাহরণ আছে সংবিধানের বাইরে অন্তর্বতীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন হয়েছিল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D