২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৮
টঙ্গী : বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাত আজ। তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার আজ তৃতীয় দিন। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাত আজ রোববার বেলা পৌনে ১১টা থেকে সোয়া ১১টার মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ মোনাজাতে দেশি-বিদেশি প্রায় ২০ থেকে ২৫ লাখ মুসল্লি অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। তাবলিগ জামাত বরাবরের মতোএবারো টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার আয়োজন করে।
আখেরী মোনাজাত পরিচালনা করবেন ঢাকার কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ যোবায়ের। বিশ্বের মুসলিম উম্মার সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি, ভ্রাতৃত্ববোধ ও মঙ্গল কামনা করে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে চলতি বছরের ৫৩তম বিশ্ব ইজতেমা।
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব গত ১২ জানুয়ারি শুক্রবার বাদ ফজর জর্দানের মাওলানা শায়েখ ওমর খতিবের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়ে ১৪ জানুয়ারি শেষ হয়।
প্রথম ধাপে ইজতেমায় অংশ নেন দেশের ১৬ জেলার মুসল্লিরা। দ্বিতীয় পর্বেও ১৬ জেলার মুসল্লিরা অংশগ্রহণ করেছেন।
মোনাজাতে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ হাসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান, গাজীপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশীদ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক এডভোকেট মো. জাহাঙ্গীর আলমসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করবেন।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদ জানান, দেশি-বিদেশি মুসলি¬দের নিরাপত্তায় প্রতিটি খিত্তায় সাদা পোশাকে ৬ জন করে পুলিশ দায়িত্ব পালন করছেন। এ ছাড়া পুরো ইজতেমা ময়দান আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পুরো ইজতেমা ময়দানকে ৮ স্তরবিশিষ্ট নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে।
তিনি জানান, প্রায় সাড়ে ৭ হাজার পুলিশ ইজতেমা মাঠে মোতায়েন রয়েছে। গতবারের চেয়ে এবার ১৫শ’ পুলিশ বাড়ানো হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, টঙ্গীর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আজ পর্যন্ত ৪৫টি দেশের প্রায় ৪হাজার মুসলিম যোগদান করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D