৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৮
সিলেট নগরীর সোনারপাড়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত গাড়ী দুর্ঘটনার কবলে পড়ে কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ সময় অর্থমন্ত্রী গাড়ীতে ছিলেন না।
আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি ১০জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন- আওয়ামী লীগ নেতা এসএম নুনু মিয়া, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা কবিরুল ইসলাম কবির, যুবলীগ নেতা মানিক, ছাত্রলীগ নেতা নাসির ।
বেলা ৩টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আহত দেখতে যান। এসময় তিনি আহতদের চিকিৎসার খোঁজ থবর নেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহতদের ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D