২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৮
ফেঞ্চুগঞ্জ থেকে উদ্ধার হওয়া একটি সাদা প্রাইভেট কার ও দুটি গরুর মালিকের সন্ধান চেয়েছে সিলেট মহানগর পুলিশের মোঘলাবাজার থানা পুলিশ।
আজ মঙ্গলবার মহানগর পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৭ সালের ডিসেম্বর মাসের ১১ তারিখ ফেঞ্চুগঞ্জ উপজেলার রাস্তার ফেঞ্চুগঞ্জ রাস্তায় লাল মাটিয়া নামক স্থানে সিলেট ফেঞ্চুগঞ্জ পাকা সড়কের উপর একটি সাদা রংয়ের প্রাইভেটকার পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। যার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ক ০৩-৯২২৩।
এ সময় কারের ভিতরে পিছনের সীটে সাথে বাঁধা ১টি গাভি ও ১ ডেকা বাছুর পাওয়া যায়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ি গাভীটির গায়ের রং হালকা ছাই রংয়ের, উচ্চতা অনুমানি ০৩ফুট, লম্বা ৪.৫ফুট, ০২টি শিং আছে এরমধ্যে ০১টি শিং ৪ইঞ্চি লম্বা ও অপর শিংটি ভাঙ্গা, বয়স ৭ থেকে ৮ বছর, দাঁত ০২টি নেই।
ডেকা বাছুরের গায়ের রং লালচে ও হালকা সাদা, যার উচ্চতা আনুমানিক ০২ফুট ০৫ইঞ্চি, লম্বা৩.৫ ফুট, বয়স ৫ থেকে ৬মাস হবে। এব্যাপারে উদ্ধার হওয়ার দিন একটি সাধারণ ডায়রী করা হয়। উদ্ধার হওয়া প্রাইভেটকার ও দুটি গরু মোগলাবাজার থানা হেফাজতে রয়েছে। উক্ত উদ্ধার হওয়া প্রাইভেট কার ও দুটি গরু প্রমাণ প্রদর্শন করে আসল মালিককে নিজ হেফাজতে নেওয়ার জন্য অনুরোধ করা হল।
যোগাযোগ : ডিউটি অফিসার – ০১৭৯১-১১১৩৪৯ অফিসার ইনচার্জ -০১৭১৩-৩৭৪৫১৯

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D