২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৮
সিলেট-তামাবিল সড়কের দরবস্তে সিলেট পল্লী বিদ্যুত সমিতির অফিসের সম্মুখে বাস দুর্ঘটনা কবলিত হয়ে কয়েকজন হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনের মরদেহ ওসমানী হাসপাতালে এসেছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
জৈন্তাপুর থানার ওসি খান মোঃ মঈনুল আজাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। এর বাইরে তিনি আর কোন মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয়দের বরাত দিয়ে গোয়াইনঘাটের সাংবাদিক মনজুর আহমদ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন। মৃত্যুর সংখ্যা সম্পর্কে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।
জৈন্তাপুরের সাংবাদিক নুরুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাসটি পর্যটকবাহী নাকি যাত্রীবাহী-এ ব্যাপারে সন্ধ্যা ৭টা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D