২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৮
আজ মঙ্গলবার জাতীয় সমাজসেবা দিবস। ‘নারী পুরুষ নির্বিশেষে, সমাজসেবায় গড়বো দেশ’-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় সিলেটেও পালিত হবে দিবসটি।
সমাজসেবা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
সমাজসেবা দিবসে নানা কর্মসূচি গ্রহণ করেছে সিলেট জেলা প্রশাসন। কর্মসূচির মধ্যে রয়েছে-সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি, সকাল সাড়ে ১০টায় কবি নজরুল অডিটরিয়ামে আলোচনা সভা এবং ১১টায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।
এদিকে, আজ মঙ্গলবার দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায় র্যালী ও আলোচনার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন মাহমুদুস সামাদ চৌধুরী এমপি, বিশেষ অতিথি থাকবেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D