২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৭
দীর্ঘ চার মাসের বেশি সময় নিখোঁজ থাকার পর বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও এবিএন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাদাত আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শনিবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে রামপুরা ব্রিজ থেকে তাকে গ্রেপ্তার করা হয় দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে ডিবির পক্ষ থেকে সাংবাদিকদের অবহিত করা হয়েছে।
ডিবি পুলিশের অপর একটি সূত্র জানিয়েছে, ২০১৫ সালের রমনা থানায় দায়েরকৃত নাশকতার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলা নম্বর ৮। আপাতত তিনি ডিবি হেফাজতে আছেন।
প্রসঙ্গত, গত ২২ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন সাদাত আহমেদ। পরিবার ও পরিচিতজনদের অভিযোগ তাকে অজ্ঞাতনামা ৭-৮ জন ব্যক্তি বলপূর্বক তুলে নিয়ে যায়। অপরদিকে, পুলিশ বলছে, দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বিএনপি নেতা সাদাত।
সাদাত আহমেদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সহসভাপতি। তিনি রাউজান থেকে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে এর আগে তার স্বজনেরা জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D