বিএনপি নেতা শামীম আহমদের পিতৃ বিয়োগ : আজ বাদ আসর জানাজা

প্রকাশিত: ২:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৭

বিএনপি নেতা শামীম আহমদের পিতৃ বিয়োগ : আজ বাদ আসর জানাজা

২৬ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার : দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের পিতা বিশিষ্ট মুরব্বীয়ান ও শালিস ব্যক্তিত্ব হাজী সোনা মিয়া ইন্তেকাল করেছেন ( ইন্না………রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বৎসর। গতকাল সোমবার রাত ১১ টা ৫৫ মিনিটের সময় দক্ষিণ সুরমা উপজেলার মোগলা বাজার নৈখাই গ্রামের নিজ বাড়ীতে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনি’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজের জানাজা আজ ২৬ ডিসেম্বর মঙ্গলবার বাদ আসর দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।

সিলেট জেলা বিএনপির শোক : দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক বার্তা পাঠিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ । তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

জেলা যুবদলের শোক : মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন।

জিয়া পরিষদ : জিয়া পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশফাক আহমদ, সিলেট মহানগর জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হক, সাধারন সম্পাদক ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা, সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন জায়গীরদার, সহ-সভাপতি অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, সৈয়দ রেজাউল করিম আলো, যুগ্ম-সম্পাদক শামীম মজুমদার, আব্দুল মালেক, প্রচার সম্পাদক সাহেদ আহমদ প্রমুখ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করেছেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট