২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৭
কক্সবাজার: ‘কারাগারের ভয়ে যারা দেশে আসতে পারে না। তারা কখনো বড় নেতা হতে পারেনা। খালেদা জিয়া যত উত্তরাধিকার বানানোর চেষ্টা করুক সফল হবে না।’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার দুপুরে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে আওয়ামী লীগের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণকালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী আরো বলেন, সোস্যাল মিডিয়ায় সরকার তারেক জিয়ার বক্তব্য প্রচার বন্ধ করেছে বলে খালেদা জিয়া অপপ্রচার ও মিথ্যাচার করছেন।
এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, জেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সংসদ সদস্য সায়মুম সরওয়ার কলম, আশেক উল্লাহ রফিক, সামসুল হক চৌধুরী, সাবেক ছাত্রনেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটনসহ পদস্থ সরকারী কর্মকর্তা ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
এরআগে মন্ত্রী কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী সংসদীয় কমিটির বৈঠকে যোগ দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D