মাছরাঙ্গা টিভির সাংবাদিক শাকিরকে উড়ো চিঠি দিয়ে হুমকী

প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০১৭

মাছরাঙ্গা টিভির সাংবাদিক শাকিরকে উড়ো চিঠি দিয়ে হুমকী

সিলেটে কর্মরত মাছরাঙ্গা টিভির সাংবাদিক শাকির হোসেনকে উড়ো চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে দরগাহ মহল্লাস্থ মাছরাঙ্গা টিভির সিলেট অফিসে উড়ো চিঠিটি ফেলে রাখে দুবৃত্তরা।

শাকির হোসেন জানান-বিকেলে অফিসে গিয়ে একটি চিঠি পান। চিঠিতে তাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়। তাকে অফিস কিংবা বাসা যেখানেই পাবে সেখানেই তার উপর হামলা চালাবে বলেও চিঠিতে লিখে দেয় দুবৃত্তরা।

এদিকে, সন্ধ্যায় মদিনা মাকেটেস্থ পল্লবী আবাসিক এলাকার ভাড়া বাসায় কয়েকজন উশৃংখল যুবক বাসায় এসে হুমকি ও অকথ্য ভাষা গালিগালাজ করে। পরে বাসার মালিক ও এলাকার লোকজন জড়ো হতে থাকলে দুবৃত্তরা পালিয়ে যায় বলেও জানান তিনি।

এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক শাকির।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট