২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০১৭
সিলেটের বিশ্বনাথের বাইপাস রোডের ছইদুর রহমান মার্কেটের সামন থেকে শনিবার দিবাগত রাতে ১ হাজার ২২৩ পিছ ইয়াবাসহ রহমত আলী (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটক রহমত উপজেলার হরিকলস (বিদায়সুল পানি) গ্রামের মাহমুদ আলীর ছেলে। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য ৬ লাখ ১১ হাজার ৫শত টাকা।
রোববার র্যাব-৯ এর এসআই মোঃ আল-ইমরান বাদী হয়ে তার বিরুদ্ধে মাদ্রকদ্রব্য আইনে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ০১ (তাং ০১/১০/১৭ইং)
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আটককৃত রহমত আলী জিজ্ঞাসাবাদে ইয়াবা বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলেছে, সে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ক্রয় করে সিলেট জেলা ও তার আশপাশের এলাকায় মাদক সেবীদের কাছে অর্থের বিনিময়ে বিক্রি করে। সে একজন পেশাদার মাদক ব্যাবসায়ী। তার উক্ত অপরাধের কারণে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মাদক ব্যবসায়ী রহমতকে আটক হওয়ায় স্থানীয় লোকজন স্বস্তি প্রকাশ করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D