২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৭
১২ সেপ্টেম্বর ২০১৭, মঙ্গলবার : আজ ১২ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১ টার সময় একটি এয়ারলাইন্স যোগে সিলেট মহানগর বিএনপির সাধারন সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ বদরুজ্জামান সেলিম দীর্ঘ ২ মাস যুক্তরাজ্য সফর শেষে সিলেট ওসমানী বিমান বন্দরে এসে প্রত্যাবর্তন করবেন।
সিলেট মহানগর বিএনপির সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হিসাবে যুক্তরাজ্যের বিভিন্ন মিডিয়ায় সাক্ষাতকার ও চ্যানেলের টক “শো”তে অংশগ্রহণ করেন এবং দেশের রাজনীতির প্রোপেট নিয়ে আলোচনা অংশগ্রহণ করেন।
সিলেট ওসমানী বিমান বন্দরে মহানগর বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী অনুরোধ জানিয়েছেন।
আজ দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বদরুজ্জামান সেলিমের নিয়োজিত আইনজীবী সিলেট জেলা বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D