|
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৬
সুনামগঞ্জের মধ্যনগরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে সাতজন টেঁটাবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের নূরে আলম জিকু ও জলুসা উজ্জল মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা মোকদ্দমা চলছে দুপক্ষের মধ্যে। এ নিয়ে বিভিন্ন সময় উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে।
শনিবার দুপুরে নূরে আলম জিকু ও জলুসা উজ্জল মিয়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমজোড়া ও জলুষা গ্রামের হাওড়ে গেলে উভয় পক্ষের মধ্যে শুরুতে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে সাতজন টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের ২৫ জন আহত হন।
আহতদের ধর্মপাশা ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর গুরুতরদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার সাহা বলেন, এ ঘটনার আগেও তারা বেশ কয়েক বার সংঘর্ষে লিপ্ত হয়। জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D