|
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৬
সিলেট মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন পাঠানপাড়া সোনালী সংঘের নতুন নেতৃত্ব নির্বাচিত করার লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ নভেম্বর শনিবার নির্বাচনের মাধ্যমে আংশিক কমিটি গঠিত হয়।
পাঠানপাড়া সোনালী সংঘের উপদেষ্টা মনজুর আলম খানের সভাপতিত্বে সাধারণ সভায় সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মনজুর আহমদ খান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নওশাদ খান জীবন ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ গোলাম মেহরাজ রিফাত নির্বাচিত হয়েছেন।
সাধারণ সভায় পাঠানপাড়া সোনালী সংঘের উপদেষ্টা, সদস্য সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত নেতৃত্বের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও দূরদর্শী পরিকল্পনায় পাঠানপাড়া সোনালী সংঘের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে। পাশাপাশি এলাকার সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক অগ্রযাত্রায় সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ প্রত্যাশা করেছেন।
সভায় আগামী ১৫ দিনের মধ্যে পাঠানপাড়া সোনালী সংঘের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য বলা হয়েছে। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D