|
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৬
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বাদ আছর ঐতিহাসিক সিলেট কোর্ট পয়েন্টে ‘একতাবদ্ধ সিলেটবাসী’-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
১১ দলীয় জোটের শীর্ষ নেতা, বর্ষীয়ান রাজনীতিবীদ মাওলানা রেজাউল করিম জালালীর সভাপতিত্বে ও সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’র চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফীর পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মোহাম্মদ এহসানুল হক তাহের, মাহবুবুর রহমান খালেদ, মো: আবুল হোসেন সুফি, শামসুল ইসলাম, নুরুল ইসলাম চৌধুরী, জামিল আহমদ, জালাল আহমদ, প্রিন্সিপাল জহুরুল হক, প্রিন্সিপাল আছলাম রহমানী, টিপু চৌধুরী, জামিল আহমদ লিটন, মো: আনোয়ার হোসেন রুবেল, মো: আব্দুস শহীদ খান, মাসুক আহমদ, ফেরদৌস আহমদ, মনোয়ার হোসেন, শিপলু আহমদ, শেখ এম এ রাহিম, মো: জয়নাল আবেদীন, মো: মুজিবুর রহমান, মুক্তার আহমদ, মাছুম মিয়াজী, এম খাইরুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর পবিত্র মাজার শুধু ধর্মীয় অনুভূতির কেন্দ্রই নয়, এটি সিলেটের ঐতিহ্য ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। মাজারের সার্বিক শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহি ও ঐতিহ্য রক্ষায় দ্রুত কার্যকর সংস্কার প্রয়োজন হয়ে পড়েছে। কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা মেনে নেওয়া হবে না বলেও তারা দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, সিলেটবাসীর ন্যায্য অধিকার ও সার্বিক উন্নয়নকে সামনে রেখে উত্থাপিত ১৩ দফা দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত অবস্থায় রয়েছে। জনস্বার্থসংশ্লিষ্ট এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, সিলেটবাসী আর বঞ্চনার শিকার হতে চায় না। দাবিগুলো দ্রুত মেনে নিয়ে বাস্তবায়নের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান বক্তারা।
সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা। বিক্ষোভ সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D