|
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৬
সিলেট মহানগরীতে জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল সীমিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
শনিবার (২১ নভেম্বর) এসএমপির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত নির্ধারিত সময়ে মহানগরীতে মোটরসাইকেল চলাচলের ওপর এ বিধিনিষেধ কার্যকর থাকবে। তবে জরুরি প্রয়োজনে এ সময়ে মোটরসাইকেল নিয়ে চলাচল করতে হলে চালকদের হালনাগাদ যানবাহনের কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে।
এসএমপি আরও জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন এ বিধিনিষেধ কার্যকর থাকবে।
জননিরাপত্তা ও নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশের এ নির্দেশনা মেনে চলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D