|
প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২৬
সড়ক দূর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন শিক্ষক জুয়েল রানা তালুকদার। দীর্ঘ কয়েক দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার (২০ নভেম্বর) রাতে সিলেটের আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
জুয়েল রানা তালুকদার সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভান্ডা মাখরখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি জামালগঞ্জ উপজেলার মাতারগাঁও গ্রামের শিক্ষক সুবোধ তালুকদারের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর স্কুলের কার্যক্রম শেষে বিকেলে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি দিরাইয়ে যাওয়ার পথে সুজানগর এলাকায় দুর্ঘটনার শিকার হন জুয়েল রানা। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে নিয়ে আসেন।
সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাঝখানে তাঁর জ্ঞান ফিরেছিল। কিন্তু সব শুক্রবার রাতে মৃত্যুর কাছে হার মানেন তিনি।
জুয়েল রানার স্ত্রী মনি রায় দিরাই উত্তর চানপুর বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তাঁদের একমাত্র ছেলেকে নিয়ে দিরাইয়ে বসবাস করতেন তিনি। কর্মস্থল জামালগঞ্জে হওয়ায় জুয়েল রানা নিয়মিত মোটরসাইকেলে শ্বশুরবাড়ি ও কর্মস্থলে যাতায়াত করতেন।
এর আগেও একই এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছিলেন জুয়েল রানা। এবার সেই একই পথ যেন তাঁর জীবনের শেষ পথ হয়ে উঠল।
শনিবার সকালে সিলেটের চালিবন্দর শ্মশানঘাটে জুয়েল রানা তালুকদারের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের উপস্থিতিতে শেষ বিদায় জানানো হয় তাঁকে।
শিক্ষক জুয়েল রানা তালুকদারের মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী, শিক্ষার্থী ও পরিচিতজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তারা জুয়েল রানার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D