|
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬
রাজধানীর মোহাম্মদপুরে চিকিৎসার জন্য মো. সোহেল রানা (৪৬) নামে এক কথিত পীরের শরণাপন্ন হয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এ ঘটনায় মামলার পর ওই ‘পীর’কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) -২ এর একটি দল।
শনিবার (১৪ নভেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নুরজাহান রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভুক্তভোগী একজন সাংস্কৃতিক কর্মী। তার স্বামীর ব্যবসায়িক পরিচয়ের সূত্র ধরে কথিত পীর সোহেল রানার সঙ্গে তাদের পরিচয় হয়। পরে শারীরিক অসুস্থতার চিকিৎসার কথা বলে ভুক্তভোগীকে মোহাম্মদপুরের নুরজাহান রোডের একটি বাসায় ডেকে নেন সোহেল। সেখানে ভুক্তভোগীকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় সোহেল রানার বিরুদ্ধে মামলা করেন। গত ১১ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়।
গ্রেপ্তার সোহেল রানার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D