|
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬
সিলেট শহরের কাছাকাছি প্রাকৃতিক পরিবেশে পর্যটকদের সময় কাটানোর সুযোগ বাড়াতে শুরু হয়েছে খাদিম পাম বাগানের উন্নয়নকাজ। এ এ কাজের উদ্বোধন করেছেন বাণিজ্য, পাট ও বস্ত্র এবং শিল্পমন্ত্রী।
শনিবার (১৩ নভেম্বর) সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের খাদিমনগর চা বাগানে এ উন্নয়নকাজের উদ্বোধন করা হয়।
বাগানের প্রবেশপথে সুন্দর ব্রিজ, শিশুদের খেলাধুলার জন্য রাইড এবং পর্যটকদের জন্য বিভিন্ন সুবিধা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেট শহরে অনেক পর্যটক আসেন। শহরের কাছাকাছি প্রাকৃতিক পরিবেশে তাঁদের সুন্দর সময় কাটানোর ব্যবস্থা করা গেলে পর্যটকেরা সিলেটে আরও বেশি সময় অবস্থান করবেন। এতে পর্যটন খাত থেকে স্থানীয় মানুষের আয়-উপার্জনও বাড়বে।
তিনি বলেন, খাদিম পাম বাগানের প্রবেশপথে একটি সুন্দর ব্রিজ নির্মাণ করা হবে। শিশুদের খেলাধুলার জন্য বিভিন্ন রাইড এবং পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুবিধাও গড়ে তোলা হবে।
এ ছাড়া এলজিইডি সড়ক থেকে খাদিম পাম বাগান পর্যন্ত রাস্তা ইউনিব্লক দিয়ে নির্মাণ করা হবে।
বাগানের কাছের একটি খেলার মাঠ স্থানীয় শিশু-কিশোরদের ব্যবহারের উপযোগী করে উন্নয়নের ঘোষণাও দেন মন্ত্রী। এ ক্ষেত্রে বাগান কর্তৃপক্ষের অনাপত্তি সাপেক্ষে কাজটি করা হবে বলে জানান তিনি। পরে বাগান কর্তৃপক্ষও এতে অনাপত্তি জানিয়েছে।
উল্লেখ্য, খাদিম পাম বাগানটি সিলেট সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডসংলগ্ন এলাকায় অবস্থিত। এটি প্রায় ৩০ একর জায়গাজুড়ে বিস্তৃত।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D