|
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স।
শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষিত জাফলংয়ের মন্দিরের জুমপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাথর উত্তোলনে ব্যবহৃত ২০টি মেশিন ভেঙে অকেজো করা হয়েছে। পাশাপাশি আরও চারটি মেশিন জব্দ করা হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) মো. শরিফ উদ্দিন, গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রায়, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার ইকবাল হোসেন সরকারসহ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাফলংয়ের ইসিএভুক্ত মন্দিরের জুম এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে ফেলোডার, এক্সকাভেটর, বোমা মেশিন ও লিস্টার মেশিন ব্যবহার করে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ওই এলাকায় অভিযান শুরু করে টাস্কফোর্স। পরে পাথর উত্তোলনের গর্তগুলোতে তল্লাশি চালিয়ে ২০টি মেশিন ভেঙে অকেজো করা হয় এবং চারটি মেশিন জব্দ করা হয়।
অভিযান শেষে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, জাফলংয়ের প্রাকৃতিক পরিবেশ ও পরিবেশগত সংকটাপন্ন এলাকা রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো অবস্থাতেই সেখানে অবৈধভাবে মাটি বা পাথর কেটে পরিবেশের ক্ষতি করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, পরিবেশবিধ্বংসী এসব যন্ত্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনতে মামলা দায়ের ও টাস্কফোর্সের তৎপরতা অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D