|
প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৬
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১২টার দিকে সদর উপজেলার নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর সদর উপজেলার মঙ্গলগাতি গ্রামের শামীম হোসেনের ছেলে সিয়াম হোসেন (১৮), যশোর শহরের বেজপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে জয় (১৮) এবং একই এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর আলী (১৭)।
অন্যদিকে আহতরা হলেন আহতরা হলেন- যশোর শহরের বেজপাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে রোহান (১৯) এবং যশোর সদর উপজেলার মঙ্গলগাতি গ্রামের রুহুল আমিনের ছেলে রিফাত (১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কয়েকজন যুবক পৃথক দুটি মোটরসাইকেলে করে যাতায়াত করছিলেন। পথিমধ্যে নতুনহাট বাজার এলাকায় পৌঁছালে গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহত হন আরও দুজন। স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছে। আহত দুজনকে সার্জারি ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে আইনি প্রক্রিয়া শেষে নিহত তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D