|
প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তৃণমূল পর্যন্ত শক্তিশালী সাংগঠনিক ভিত্তি থাকায় প্রতিটি পর্যায়ে একক প্রার্থী নিশ্চিত করতে চায় দলটি।
রোববার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি।
চিফ হুইপ বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে তৃণমূল পর্যায়ে বিস্তৃত। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলগত সংহতি বজায় রেখে একক প্রার্থী দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হবে।
তিনি আরও স্পষ্ট করেন যে, আগের ধারাবাহিকতা অনুযায়ী এবার দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জনগণের কাছে গ্রহণযোগ্য ও যোগ্য প্রতিনিধিরা যাতে নির্বাচিত হতে পারেন, বিএনপি সেই লক্ষ্যেই কাজ করছে।
নির্বাচনে দলের শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়ে নূরুল ইসলাম মনি বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা এখনও বাকি রয়েছে।
শৃঙ্খলার প্রশ্নে কোনো আপস করা হবে না উল্লেখ করে চিফ হুইপ বলেন, চাঁদাবাজ বা দখলদারদের স্থান বিএনপিতে হবে না। জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন এবং দলের পক্ষ থেকেও জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D