|
প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬
সিলেটে পূর্ব বিরোধের জেরে নিজে ও পরিবারের সদস্যদের প্রাণনাশ এবং লাশ গুমের হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক বদরুর রহমান বাবর। শাহপরান (রহ.) থানায় করা জিডিতে তিনি উত্তর বালুচরের একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্যদের অভিযুক্ত করেছেন। জিডিতে বদরুর রহমান বাবর উল্লেখ করেন, অভিযুক্তদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তাঁর বিরোধ চলে আসছে। এর জেরে তারা তাঁর ও তাঁর পরিবারের ক্ষতি করার পাঁয়তারা করছে বলে তিনি আশঙ্কা করছেন। জিডিতে আরও বলা হয়, ১৬ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে এবং বিভিন্ন সময়ে অভিযুক্তরা লোকমুখে তাঁকে হুমকি দিয়েছেন। তাঁকে বা তাঁর পরিবারের কোনো সদস্যকে রাস্তাঘাটে সুযোগমতো পেলে প্রাণে হত্যা করে লাশ গুমসহ বড় ধরনের ক্ষতি করার ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি আশপাশের লোকজনকে জানালে তারা আইনগত আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। পরে ভবিষ্যতের জন্য বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করতে শাহপরান (রহ.) থানায় আবেদন করেন বদরুর রহমান। জিডিতে বিষয়টি নথিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন অভিযোগকারী। প্রেস-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D