সিলেটে কৃষি অধিদপ্তর এবং এফআইভিডিবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬

সিলেটে কৃষি অধিদপ্তর এবং এফআইভিডিবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

এগ্রোইকোলজি ও টেকসই খাদ্যব্যবস্থা উন্নয়নে ও রূপান্তরকে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), সিলেট অঞ্চল এবং ফ্রেণ্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পাদন করা হয়েছে।

৯ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় সিলেট নগরীর ধোপাদিঘীর পারস্থ খামারবাড়ীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

খাদ্য ব্যবস্থা পরিবর্তনের পথ প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রকল্পটি আরও টেকসই, সহনশীল ও কৃষিবিদ্যাভিত্তিক খাদ্যব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), সিলেট অঞ্চল এবং ফ্রেণ্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর এই অংশীদারিত্ব কৃষি সম্প্রসারণ সেবা, উন্নয়নকর্মী, কৃষক এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনের মধ্যে সহযোগিতা জোরদারে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এগ্রোইকোলজি, টেকসই কৃষি, পুষ্টিসংবেদনশীল খাদ্যব্যবস্থা এবং জলবায়ু-সহনশীল কৃষি অনুশীলন বিষয়ে জ্ঞান বিনিময়, সক্ষমতা বৃদ্ধি, কারিগরি সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক সমন্বয় আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। এই অংশীদারিত্বের মাধ্যমে পরিবেশবান্ধব ও টেকসই কৃষি অনুশীলনের ব্যাপক প্রসারে সহযোগিতা করবে এবং স্থানীয় খাদ্যব্যবস্থার রূপান্তরে অবদান রাখবে। একই সঙ্গে মাঠপর্যায়ের অভিজ্ঞতা, উদ্ভাবনী উদ্যোগ ও কৃষকদের অর্জিত জ্ঞানকে কৃষি সম্প্রসারণ সেবা এবং সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করার সুযোগ সৃষ্টি হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো: মোশারফ হোসেন, সিলেট জেলার উপপরিচালক মো: শামসুজ্জামান, এফআইভিডিবির নির্বাহী পরিচালক বজলে মুস্তাফা রাজী, এফআইভিডিবির জীবনমান উন্নয়ন কর্মসূচীর পরিচালক মো: ফাহিম সারয়াত প্রোগ্রাম কোর্ডিনেটর দেলওয়ার হোসেন, প্রকল্প সমন্নয়কারী মুকুল দাস, মার্কেট এক্সপার্ট সুলতান মাহমুদ, এগ্রোইকোলজি এক্সপার্ট রেজাউল করিম এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠান বাংলাদেশে টেকসই খাদ্যব্যবস্থা রূপান্তরের লক্ষ্যে সমন্বিত ও অংশীদারিত্বমূলক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট