|
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬
নরসিংদীর শিবপুর উপজেলার ভরতেরকান্দি গ্রামে পিতাকে ধারালো ছুরি ও কুড়াল দিয়ে নৃশংসভাবে হত্যার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পুত্র মোঃ শাকিল চৌধুরীকে (৩৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গাজীপুরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক দশটায় বাছেদ মিয়া তার পুত্র শাকিলকে নিয়ে একই কক্ষে ঘুমাতে যান। পরদিন ৪ সেপ্টেম্বর শুক্রবার ভোর আনুমানিক চারটায় শাকিলের ছোট ভাই নূর নবী রাশেদ (২১) ও তার মা গুংড়ানোর শব্দ শুনে কক্ষে গেলে শাকিল কুড়াল দিয়ে তাদেরকে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে ঘরের বাতি জ্বালিয়ে তারা দেখতে পান, বাছেদ মিয়া খাটের ওপর রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন। এসময় স্বজনরা এগিয়ে আসলে শাকিল তাদের আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে প্রতিবেশীদের সহায়তায় হাসপাতালে নেওয়ার পথে বাছেদ মিয়া মারা যায়।
নিহত বাছেদ মিয়া (৬০) পেশায় একজন গ্রাম্য কবিরাজ ছিলেন।
সংবাদ পেয়ে শিবপুর মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে নিহতের পেট থেকে উদ্ধার করে জব্দ করা হয়। এছাড়া হামলায় ব্যবহৃত রক্তমাখা কুড়ালটি আসামির ঘর থেকে উদ্ধার করা হয়েছে।
নিহত বাছেদ মিয়ার ছোট ছেলে নূর নবী রাশেদ (২১) বাদী হয়ে শিবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গাজীপুর মেট্রো এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর রাত তিনটায় গাজীপুরের পুবাইল থানার হায়দারাবাদ গ্রামে জনৈক ইকবাল হোসেনের বাসা থেকে আসামী শাকিলকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, আসামি শাকিল চৌধুরী এর আগেও একটি হত্যা মামলায় ১০ বছর সাজা ভোগের পর প্রায় ছয় মাস আগে জামিনে মুক্তি পেয়ে পরিবারের সাথেই বসবাস করছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D